থারাঙ্গায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত সূচনাটা এনে দিয়েছিলেন বোলাররা। শেষটা করেছেন উপুল থারাঙ্গা। এই উদ্বোধনী ব্যাটসম্যানের অপরাজিত সেঞ্চুরির সুবাদে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কা।উদ্বোধনী ম্যাচটা ভাসিয়ে নিয়ে গিয়েছিল বৃষ্টি। ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল আজও। কিন্তু তা কাজে লাগেনি। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ ছিল এই যা। নির্ধারিত ৫০ ওভারে ২০৩ রান তুলে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ব্যাট করার সময় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোয় জয়ের লক্ষ্য নির্ধারিত হয় ৪৭ ওভারে ১৯৭ রান। বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ৪২.৩ ওভারে মাত্র দুটি উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে কুমার সাঙ্গাকারার দল।টস জিতে বোলিং নিয়েছিলেন সাঙ্গাকারা। অল্প রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন লঙ্কান বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ডোয়াইন ব্রাভো ও ড্যারেন ব্রাভো প্রত্যেকে। ২৮ রান করে সংগ্রহ করেন ক্রিস গেইল ও কার্লটন বাফ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন মালিঙ্গা। দুটি করে উইকেট নেন কুলাসেকারা ও মুরালিধরন।বোলারদের সফলতার পর কাজটা সহজ হয়ে যায় লঙ্কান ব্যাটসম্যানদের। তবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছেন বলতে গেলে উপুল থারাঙ্গা একাই। এক প্রান্ত আগলে রেখে ১০১ রানে অপরাজিত থাকেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৪৮ রান করে অপরাজিত থাকেন মাহেলা জয়াবর্ধনে। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ২০৩/১০ (৫০ ওভার)ডোয়াইন ব্রাভো ৩৯, ড্যারেন ব্রাভো ৩৯ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য ১৯৭ রানশ্রীলঙ্কা: ১৯৯/২ (৪২.৩ ওভার)থারাঙ্গা ১০১*, জয়াবর্ধনে ৪৮*