থিম সংয়েও বিরাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের থিম সং নিয়েও বইছে সমালোচনার ঝড়! এবারের বিশ্বকাপের থিম সংয়ের শিরোনাম—উই আর ওয়ান, পতুর্গিজ ভাষায় ‘ওলে ওলা’। কিন্তু বিশ্বকাপের থিম সং বিশ্ববাসীকে এক করা দূরের কথা, ব্রাজিলিয়ানদেরই মন জয় করতে পারেনি । গানটি মিলিতভাবে গেয়েছেন ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেইতে ও কিউবান-আমেরিকান র্যাপার পিটবুল এবং মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজ। ব্রাজিলিয়ানদের ক্ষোভের জায়গাও এটাই। বোসা নোভার দেশে এত নামীদামি সংগীতশিল্পী থাকতে কেন লেইতের সঙ্গে পিটবুল-লোপেজকে বেছে নেওয়া হলো, সেটাই তারা বুঝে উঠতে পারছে না। শিল্পী পছন্দ না হলে গান পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। ব্রাজিলিয়ানদের ক্ষোভের কারণ আছে আরও । গানের বেশিটাই ইংলিশ ও স্প্যানিশ ভাষায়। শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ড নিজেদের পতুর্গিজ ভাষায় গেয়েছেন লেইতে! ওয়েবসাইট।