থিয়াগো সিলভার প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার
টুইটার

বিশ্বকাপ শেষ হয়ে গেছে নেইমারের। কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালে মেরুদণ্ডের আঘাতে ইতি ঘটেছে তাঁর স্বপ্নের। জার্মানির সঙ্গে সেমিফাইনালে লড়াইয়ের আগে নেইমারকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার বিষয়টি এসে গেছে ব্রাজিলীয়দের মধ্যে। নেইমার আর খেলতে পারবেন না—এই সংবাদ চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা, ‘ওরা তোমার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলার স্বপ্নটা কেড়ে নিয়েছে। কিন্তু ভাই, তোমাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। কথা দিচ্ছি, আমরা তোমার জন্যই লড়ব।’