প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিভার অভাব ছিল না ক্লেবারের। সঙ্গে বদমেজাজও ছিল ভালোই। বদমেজাজ মাঝেমধ্যেই বেরিয়ে পড়ে। কুরিতিবার এই ফরোয়ার্ডের বদমেজাজি চেহারা ব্রাজিলের ফুটবল দেখতে পেয়েছে ১৫ জুন। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে প্রথমে মুখে আঘাত করেছেন। পরে থুতুও ছিটিয়েছেন। শাস্তি জুটেছে নগদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাঁকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হবে ক্লেবারকে। ঘটনাটি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের এক ম্যাচের। প্রথমার্ধে বাহিয়ার ডিফেন্ডার এডসনের মুখে আঘাত করেছিলেন ক্লেবার। রেফারি সেবার শুধু সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে এই খেলোয়াড় আবার হাতাহাতি করেন। ক্লেবার একপর্যায়ে এডসনের মুখে থুতু ছিটিয়ে দেন। রেফারি দেখান লাল কার্ড। এডসনও নিষিদ্ধ ছয় ম্যাচ। ফোরফোর টু।