থুতুর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেগে গেলেন তো হেরে গেলেন! বারমুডার ক্লাব সেন্ট ডেভিডের মিডফিল্ডার ডেট্রয় স্মিথ শুধু হার নয়, রাগের খেসারত দিলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা নিয়ে। বক্সিং ডেতে সমারসেট ট্রোজানের বিপক্ষে একটা প্রীতি ম্যাচে দুবার হলুদ কার্ড পাওয়ায় মাথাটা আর ঠান্ডা রাখতে পারেননি। রেগে থুতু মারলেন রেফারির গায়ে। ওই ঘটনারই তদন্ত করে এত দিন পর তাঁকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বারমুডা ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারির গায়ে থুতু মারার ঘটনা অবশ্য বারমুডায় এই প্রথম নয়। বছর সাতেক আগে একই কাণ্ড করে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন দেশটির আরেক ক্লাব বুলভার্ডের মিডফিল্ডার গিবসন। ওয়েবসাইট।