থেকে যাচ্ছেন জেকো-তেভেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে বড় একটা সময় কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে দলের বাইরে ছিলেন। ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে অবশ্য কিছু হলেও অবদান রেখেছেন। শোনা যাচ্ছিল, দলে জায়গা নড়বড়ে হয়ে পড়া কার্লোস তেভেজকে এই দলবদলেই বিক্রি করে দেওয়া হবে। একই গুঞ্জন ছিল দলে অনিয়মিত এডিন জেকোকে ঘিরেও। এসি মিলান থেকে ইব্রাহিমোভিচের সম্ভাব্য শূন্যস্থানটা তাঁকে দিয়ে পূরণ করতে করতে মিলান নাকি মরিয়া। তবে সিটি কোচ রবার্তো মানচিনি বলছেন, এই দুই ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাঁদের, ‘জেকো ও তেভেজ দুজনই থাকবেন। আমরা দারুণ একটা দল এবং সব দুর্দান্ত খেলোয়াড়কেই আমরা ধরে রাখতে চাই। ব্যাপারটা সহজ হবে না, কিন্তু তাঁরা থাকবেন।’ আগুয়েরো-বালোতেল্লির মতো দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকাররা আছেন, দলে জায়গা পেতে নিজেদের সেরাটাই ঢেলে দিতে হবে জেকো-তেভেজদের।ওয়েবসাইট।