থেমে গেল মিরান্ডেসের স্বপ্নদৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে যতি পড়ল ‘পুঁচকে’ মিরান্ডেসের স্বপ্নযাত্রায়। ভিয়ারিয়াল, রেসিং সান্তান্দারের পর এসপানিওল—একে একে লা লিগার এই তিন দলকে ধরাশায়ী করে কোপা ডেল রের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মিরান্ডেস। কিন্তু শেষ চারেই শেষ হয়ে গেল তৃতীয় বিভাগের দলটির স্বপ্নের দৌড়। পরশু লা লিগারই আরেক দল অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছে মিরান্ডেস।প্রথম লেগটা ২-০ গোলে জিতেছিল বিলবাও। পরশু প্রথম ২২ মিনিটের মধ্যেই বিলবাও ৩ গোলে এগিয়ে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় আরেকটি মিরান্ডেস-চমক ঘটছে না। শেষ পর্যন্ত বিলবাও জেতে ৬-২ গোলে। ফলে দুই লেগের ৮-৩ সার্বিক ফল নিয়ে কোপা ডেল রের ফাইনালে ২৩ বারের চ্যাম্পিয়ন দলটি। ফাইনালে বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা না ভ্যালেন্সিয়া, সেটাও নিশ্চিত হয়ে গেছে গতকাল রাতেই। কারণ গতকালই বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল বার্সা-ভ্যালেন্সিয়া। আগের সপ্তাহে ভ্যালেন্সিয়ার মাঠে প্রথম লেগটি ড্র হয়েছিল ১-১ গোলে। রয়টার্স।