দ. আফ্রিকা সফরের মহিলা ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। কাল ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। সালমা খাতুনই অধিনায়ক। সহ-অধিনায়ক ফারজানা হক।

সাহারা-বিসিবি জাতীয় একাডেমি মাঠে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে খেলোয়াড়দের আনুষ্ঠানিক ফটোসেশন আজ বিকেল ৫টায়। এর আগেই খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। সফরে স্বাগতিক দলের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন সালমারা। টি-টোয়েন্টি তিনটি ১২, ১৪ ও ১৫ সেপ্টেম্বর। তিনটি ম্যাচেই হবে পচেফস্ট্রুমে। ১৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা উদীয়মান দলের সঙ্গে এক দিনের প্রস্তুতি ম্যাচ। ২০, ২২ ও ২৪ সেপ্টেম্বর ওয়ানডে তিনটি হবে বেনোনি, জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে।

দক্ষিণ আফ্রিকা সফরের দল: সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক (সহ-অধিনায়ক), লতা মণ্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, রুমানা আহমেদ, খাদিজা-তুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিম, সুলতানা ইয়াসমিন, লিলি রানী, রিতু মনি, ফাহিমা খাতুন, শায়লা শারমিন ও সাথিরা জাকির।

স্ট্যান্ডবাই: সোহেলী আক্তার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভীন, শারমিন আক্তার ও তিথি রানী।