দ. আফ্রিকার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম ওয়ানডেটাই যেন ফিরে এল কাল প্রথম টি-টোয়েন্টিতে। সেই ম্যাচের মতো কালও চেস্টার-লি-স্ট্রিটে ব্যাটিংয়ে ব্যর্থ ইংল্যান্ড। ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে মাত্র ১১৮ রান। এরপর ২৯ রানেই নেই দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট। ওই পর্যন্তই, ইংলিশরা হারল সেই ৭ উইকেটেই। জ্যাক ক্যালিস (৪৮*) ও জেপি ডুমিনি (৪৭*) মিলে গড়লেন হার না মানা ৯০ রানের জুটি। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা ডেল স্টেইন। ওয়েবসাইট।