দ. আফ্রিকার প্রাথমিক দলে রুডলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার দেশের পক্ষে খেলার আশায় নিজ নিজ কাউন্টির সঙ্গে কলপ্যাক চুক্তি বাতিল করে দেশে ফিরেছিলেন জ্যাক রুডলফ ও ইয়োহান ফন ডার ওয়াথ। বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার ৩০ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে দুজনকেই। দলে আনকোরা নতুন মুখ চারটি—অলরাউন্ডার ফাফ ডু প্লেসিস, পেসার ইথি ভালাতি ও দুই বাঁহাতি ব্যাটসম্যান ডিন এলগার ও জোনাথন ফন ডায়ার। ওয়েবসাইট।দক্ষিণ আফ্রিকার প্রাথমিক বিশ্বকাপ দল: স্মিথ, আমলা, ক্যালিস, ডি ভিলিয়ার্স, পিটারসেন, বসম্যান, রুডলফ, ফন উইক, ফন ডায়ার, ডুমিনি, মিলার, ইনগ্রাম, আলবি মরকেল, পিটারসন, বাউচার, সোলেকিলে, ডু প্লেসিস, এলগার, কুন, মরনে মরকেল, ডেল স্টেইন, পারনেল, তোতসোবে, বোথা, ম্যাকলারেন, ল্যাঙ্গেভেল্ট, থেরন, ভালাতি, ফন ডার মারউই, ফন ডার ওয়াথ।