দ.আফ্রিকার সাবেক কোচকে পিসিবির নোটিশ
২০০৭ সালের ঘটনা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার। লাহোরে অনুষ্ঠিত ম্যাচটিতে নাটকীয়ভাবে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার গত সপ্তাহে নিউজ২৪ কে দেওয়া সাক্ষাত্কারে দাবি করেছেন, তখনি ম্যাচটি পাঁতানো ছিল বলে জোরালো সন্দেহ হয়েছিল তাঁর। এ বক্তব্যের কারণে আর্থারকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আজ শুক্রবার পিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তানের ম্যাচ পাতানোর কী প্রমাণ রয়েছে, তা জানানোর জন্য মিকি আর্থারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। কেবল ক্ষমা প্রার্থনা নয়, সাক্ষ্য-প্রমাণ সরবরাহ না করলে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বোর্ড বা খেলোয়াড়রা।ম্যাচ পাতানোর অভিযোগ প্রসঙ্গে সেই ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব করা শোয়েব মালিক সাংবাদিকদের বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন এত বছর পর বিষয়টি নিয়ে কথা হচ্ছে, তিনি আসলে এখান থেকে কি উদ্দেশ্য হাসিল করতে চান।’—রয়টার্স