দক্ষিণ আফ্রিকা একেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা না হারলেই চলত। কিন্তু দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ১-০ টেস্টে হারিয়েই ধরে রাখল টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর স্থানটা। ১২৩ রেটিং পয়েন্ট প্রোটিয়াদের। ১১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিনে। দুইয়ে ভারতের সঙ্গে সিরিজ খেলতে থাকা ইংল্যান্ড (১১৭)। সিরিজের বাকি ২ ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকাকে টপকাতে পারবে না ইংলিশরা। উল্টো সিরিজ হেরে গেলে অস্ট্রেলিয়ার কাছে হারাবে দ্বিতীয় স্থানও। তখন পাকিস্তানকে টপকে ভারত উঠে যাবে চারে। কোনো রেটিং পয়েন্ট ছাড়াই বাংলাদেশ আছে নবম স্থানে। ওয়েবসাইট।