দক্ষিণ আফ্রিকা বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ছিল স্বাগতিক। কিন্তু ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে যাওয়া তো দূরের কথা, দক্ষিণ আফ্রিকা যেতে পারল না চূড়ান্ত বাছাইপর্বেই। তাদের টপকে এ গ্রুপ থেকে বাছাইপর্বের শেষ ধাপে উঠে গেছে ‘পুঁচকে’ ইথিওপিয়া। কাল গ্রুপের শেষ ম্যাচে প্রথম পিছিয়ে পড়েও ইথিওপিয়া ২-১ গোলে হারিয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে। ফলে বৃথা গেছে বতসোয়ানার বিপক্ষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার ৪-২ গোলের জয়টি। ইথিওপিয়ার সঙ্গে বাছাইপর্বের শেষ ধাপে (দুই ম্যাচের প্লে-অফ) উঠেছে আলজেরিয়া, বুরকিনা ফাসো, মিসর, ঘানা, আইভরি কোস্ট ও নাইজেরিয়া। এএফপি।