দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য পেসার রুবেল হোসেনকে দক্ষিণ আফ্রিকাতেই যেতে হচ্ছে। ভিসা পেলে এ মাসের ১৮-১৯ তারিখেই রুবেল কেপটাউনে যাবেন বলে জানিয়েছে বিসিবির সূত্র।পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে প্রথম ডান কাঁধে চোট পান। বিপিএলে পরীক্ষামূলকভাবে খেলতে নেমেই পুরোনো জায়গাতে চোট লাগে। পুনর্বাসনপ্রক্রিয়ায় সন্তোষজনক ফলাফল না পাওয়ায় পরীক্ষার রিপোর্ট পাঠানো হয় কেপটাউনের বিশেষজ্ঞ জো ডি বিয়ারের কাছে। তাঁর পরামর্শেই চিকিৎসার জন্য রুবেলকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে। সেখানে সিদ্ধান্ত হবে তাঁর অস্ত্রোপচারের ব্যাপারে।