দক্ষিণ আফ্রিকা সফর হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। কাল এল আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশের অনুরোধ রাখতে পারছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। কালই বোর্ডের সঙ্গে কথা বলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ)। বাংলাদেশের প্রস্তাব না রাখতে পারার ঘোষণা এসেছে এর পরই। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখন আয়ারল্যান্ডই বাংলাদেশের ভরসা।এসএসিএর প্রধান নির্বাহী টনি আইরিশ পরশুই প্রস্তাবটা না মানার ইঙ্গিত দিয়েছিলেন। কারণ সামনেই ব্যস্ত সূচি দক্ষিণ আফ্রিকার। জুনে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, এর পরই দুই মাসের ইংল্যান্ড সফর। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অক্টোবরে অস্ট্রেলিযা সফর, ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাকস ফাউল কাল এটাই তুলে ধরলেন, ‘অন্য একটি দেশকে আমরা সাহায্য করতে চাই, এখন সেটা সম্ভব হচ্ছে না। সামনে যে পরিমাণ ক্রিকেট আছে আমাদের, বিশ্রামটাই এখন বেশি জরুরি।’সমস্যা ছিল আরও, দক্ষিণ আফ্রিকার শীর্ষ ক্রিকেটারদের অনেকেই খেলছেন আইপিএল। ভেন্যুর সমস্যাও ছিল, শীতকালে জোহানেসবার্গ-কেপটাউনে খেলার মতো অবস্থা থাকে না। ডারবানেই হয়তো কেবল খেলা হতে পারত। আবার প্রচণ্ড গরমের জন্য বাংলাদেশেও যে সিরিজ সম্ভব নয়, সেটা আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে খবরটা বাংলাদেশের জন্য হতাশাজনকই। ওয়েবসাইট।