দক্ষিণ আফ্রিকা ১৩১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবানে চলছে নাটকীয়তা। ভারতীয় দল প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে যাওয়ায় মনে হচ্ছিল, আরেকটি বড় জয় পেতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু নাটকীয়তায় ভরা টেস্টে প্রোটিয়াসদের ইনিংস গুটিয়ে গেছে আরও কম রানে, মাত্র ১৩১! প্রথম ইনিংসে ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ৭৪ রানে।দক্ষিণ আফ্রিকাকে ডুবিয়েছেন জহির খান ও হরভজন সিং। দলীয় ২৩ রানে স্মিথকে (৯) ফিরিয়ে স্বাগতিকদের বিপর্যয়ের শুরুটা করেন জহির। দলীয় সংগ্রহ অর্ধশত হওয়ার আগেই দুটি উইকেট নেই। শত রান স্পর্শ করতেই নেই ছয় উইকেট! একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ১৩১ রানে। সর্বোচ্চ ৩৩ রান করেন হাশিম আমলা। ভারতের হয়ে হরভজন সর্বোচ্চ চারটি ও জহির তিনটি উইকেট শিকার করেন। ক্রিকইনফো।