দক্ষিণ আফ্রিকাই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক যেন প্রথম দিনেরই পুনরাবৃত্তি। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে যে অবস্থানে ছিল স্বাগতিক নিউজিল্যান্ড, দ্বিতীয় দিন শেষেও ঠিক একই জায়গায় তারা। প্রথম দিনে ভালো শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৮৫ রানে অলআউট। কাল ৮৮ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েও লিড নিতে পারল না। উল্টো ২৫৩ রান করে ৬৮ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর দিনশেষে ৬৫ রান তুলতেই ৪ উইকেটে হারিয়ে ফেলায় পরাজয়ের চোখ রাঙাচ্ছে স্বাগতিকদের। এখনো যে তারা ৩ রানে পিছিয়ে সফরকারীদের প্রথম ইনিংস থেকে। এএফপি।