দক্ষিণ আফ্রিকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়া বর্ষপঞ্জির কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী পৃথিবী ধ্বংস হয়নি ঠিকই, কিন্তু মাত্র ৮৬ রানে ‘ধ্বংস’ হয়ে গেছে নিউজিল্যান্ড! কাল ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরও বড় লজ্জার সামনে পড়ে গিয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের দল। ৬০ রানে হারিয়ে ফেলেছিল ৮ উইকেট। টি-টোয়েন্টির সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি তখনো সাত রানের দূরত্বে। দক্ষিণ আফ্রিকার বোলিং আর কিউইদের আত্মঘাতী ব্যাটিং সেই সাত রানের দূরত্বটাকেও মনে করাচ্ছিল অনেক দূরের পথ। শেষ পর্যন্ত নয়ে নামা ডগ ব্রেসওয়েলের ২১ রানের ইনিংসটি সেই লজ্জার হাত থেকে বাঁচালেও খুব বেশি দূর আর যাওয়া হয়নি নিউজিল্যান্ডের।শূন্য রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট তুলে নিয়ে নাটকের একটা আভাস নিউজিল্যান্ড দিয়েছিল বটে, কিন্তু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ৩৮, কুইন্টন ডি ককের ২৮ এবং হেনরি ডেভিডসের ২০ রান ৮ উইকেটের জয় এনে দিয়েছে স্বাগতিকদের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল। ওয়েবসাইট।