দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে সেঞ্চুরিয়ন টেস্ট
সেঞ্চুরিয়ন টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে গুটিয়ে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৩৮৯ রান। এই হিসাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ২০৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, হাতে রয়েছে আরও ১ উইকেট।দিনের খেলা শেষ হওয়ার সময় মার্ক বাউচার ৪৯ ও ইমরান তাহির ২৪ রানে অপরাজিত ছিলেন। ১ উইকেটে ৯০ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে দলীয় সংগ্রহে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকাকে অবশ্য খুব বেশি কষ্ট পেতে হয়নি। দ্রুতই দলের হাল ধরেন ডি ভিলিয়ার্স। দুর্দান্ত খেলে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি-বঞ্চিত হন এ ব্যাটসম্যান।তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গতকাল টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই সফলতা পায় স্বাগতিকেরা। স্টেইনের বলে দলীয় ১১ রানে তিলকরত্নে দিলশানের উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দলীয় সংগ্রহে আর ১ রান যোগ হতেই বিদায় সাঙ্গাকারারও। নিজেদের প্রথম ইনিংস ১৮০ রান পর্যন্ত টেনে নিতে সক্ষম হন ব্যাটসম্যানরা। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৮০ম্যাথুস ৩৮, সামারাবীরা ৩৬ফিল্যান্ডার ৫৩/৫, স্টেইন ১৮/৪দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৮৯/৯(দ্বিতীয় দিনের খেলা শেষে)ভিলিয়ার্স ৯৯, স্মিথ ৬১পেরেরা ১১৪/৩, ওয়ালাগেদারা ৮৭/২টস: দক্ষিণ আফ্রিকা