দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে হ্যামিল্টন টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টন টেস্টে খেলা হয়েছে দুই দিন। বাকি আরও তিন দিন। অথচ মাত্র দুই দিনেই টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।আজ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান। কেন উইলিয়ামসন ৪১ ও ড্যানিয়েল ভেট্টোরি শূন্য রানে অপরাজিত আছেন।প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৮৫ রানে অল আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা করে ২৫৩ রান। সফরকারী দলের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।২ উইকেটে ২৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান আলভিও পিটারসেন ও হাশিম আমলার কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ডি ভিলিয়ার্সের ৮৩ ও মরনে মরকেলের অপরাজিত ৩৫ রানের সুবাদে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৬৮ রানে এগিয়ে থাকে দক্ষিণ আফ্রিকা।নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারেনি দ্বিতীয় ইনিংসেও। দলীয় ১ রানেই প্রথম উইকেটে হারিয়ে বসে দলটি। দলীয় ৭ রানে পতন ঘটে আরও দুটি উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে পতন ঘটে চতুর্থ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮৫/১০ম্যাককালাম ৬১, টেইলর ৪৪ফিল্যান্ডার ৭০/৪, স্টেইন ৪৯/৩দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৫৩/১০ভিলিয়ার্স ৮৩, মরকেল ৩৫গিলেস্পি ৫৯/৫, মার্টিন ৩৮/২নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৬৫/৪(দ্বিতীয় দিনের খেলা শেষে)উইলিয়ামসন ৪১*, টেইলর ১৭স্টেইন ১০/২, ফিল্যান্ডার ২১/২টস: দক্ষিণ আফ্রিকা সূত্র: ওয়েবসাইট।