দক্ষিণ আফ্রিকার বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল দুর্দান্ত। ১১৭ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকার পাঁচটি উইকেট তুলে নিয়ে আরেকটি অঘটনের স্বপ্ন দেখিয়েছিলেন আইরিশ বোলাররা। কিন্তু পল ডুমিনির দৃঢ়তাপূর্ণ ব্যাটিং আর বোলারদের হাত ধরে হেসে-খেলে ১৩১ রানের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫১ রানেই ৪টি উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। এর পর যেন নিয়মিত বিরতিতে উইকেটের পতন। একপর্যায়ে ৩৩.২ ওভারে ১৪১ রানেই আয়ারল্যান্ডের ইনিংস শেষ। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মরনে মরকেল ও রবিন পিটারসেন। দুটি উইকেট নেন জ্যাক ক্যালিস।শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়। বিপর্যয় কাটে ডুমিনি ও কলিন ইনগ্রামের ৮৭ রানের জুটিতে। ৪৬ রানে থাকা ইনগ্রামকে ফিরিয়ে জুটি ভাঙেন জনস্টন। দলকে মজবুত একটা অবস্থান এনে দিয়ে ফেরেন ডুমিনিও। তবে একটা ‘দুঃখ’ নিয়ে!ডুমিনির দুঃখের কারণ, সেঞ্চুরি না-পাওয়া। তা-ও আবার মাত্র ১ রানের জন্য! নিজের সেঞ্চুরি পূর্ণ করার আশায় সজোরে ব্যাট চালিয়েছিলেন ডুমিনি। কিন্তু বল মাটিতে পড়ার আগেই তা লুফে নেন কেভিন ও’ব্রায়েন। ক্যাচ আউট হয়ে ডুমিনি ফিরে যান ৯৯ রানে!