দক্ষিণ আফ্রিকার বড় লিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েলিংটন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ২৭৪ রানে এগিয়ে সফরকারীরা, হাতে রয়েছে ১০টি উইকেট।দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান। আলভাইরো পিটারসেন ৩৮ ও গ্রায়েম স্মিথ ৩৪ রানে অপরাজিত আছেন।এর আগে প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৯ উইকেটে ৪৭৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা।বিনা উইকেটে ৬৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ৮৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক দল। ব্যক্তিগত ৪৫ রানে ফিনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। গাপটিল করেন ৫৯ রান। ৮১ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে ধস নামান ভেরনন ফিল্যান্ডার। সূত্র: ওয়েবসাইট।