দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডারবান টেস্ট জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ভারতীয় দল। আজ তৃতীয় দিনে ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২২৮ রানে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৩১ ও ভারত ২০৫ রান করে।৪ উইকেটে ৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারতীয় দল। আগের দুই দিন ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়েছেন বোলাররা। সেই প্রতিশোধটাই যেন আজ নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এক প্রান্ত আগলে রেখে ৯৬ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান।ব্যাটিং-বিপর্যয় কাটিয়ে ভারতকে বেশ ভালো সংগ্রহ এনে দিয়েছেন লক্ষ্মণ। তার পরও আক্ষেপটা হয়তো রয়েই গেছে তাঁর। মাত্র চার রানের জন্য যে সেঞ্চুরিটা হলো না! ভারতের দ্বিতীয় ইনিংসে মরকেল ও তোতসোবে তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া স্টেইন দুটি, ক্যালিস ও হ্যারিস একটি করে উইকেট নেন। ক্রিকইনফো।