প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাটল ধরল কি দক্ষিণ আফ্রিকার অজেয় দুর্গে? ১৯৯১ সালে নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর যে দল নিজেদের মাটিতে খেলা প্রথম ২৯টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মাত্র তিনটিতে হেরেছে, সেই দক্ষিণ আফ্রিকা সর্বশেষ পাঁচ সিরিজের তিনটিতেই হারল। যার দুটি আবার এ বছরই। জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে হারের পর সর্বশেষ পরাজয় পাকিস্তানের কাছে। এর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়া কাছে হেরেছিল প্রোটিয়ারা। ২০০৯ সালে ইংল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোর আগে দেশের মাটিতে টানা ১৭টি সিরিজ জিতেছিল দলটি। দক্ষিণ আফ্রিকায় একাধিক সিরিজজয়ী একমাত্র দল অস্ট্রেলিয়া, ১৯৯৭ সালে প্রথম জয়ের পর জিতেছে তারা ২০০২ ও ২০১১ সালে।