দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জয় শ্রীলঙ্কার
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয় করতে না পারার শ্রীলঙ্কার আক্ষেপটা অবশেষে ঘুচল ডারবানে। টেস্টের চতুর্থ দিনের খেলার শেষ মুহূর্তে এসে স্বাগতিক দলকে ২০৮ রানে হারিয়েছে তিলকরত্নে দিলশানের দল।জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৪৫০ রান। অনেকটা অসম্ভব লক্ষ্যের দিকে ছুটতে ছুটতে স্বাগতিকেরা অল আউট হয় ২৪১ রানে। শ্রীলঙ্কার হয়ে রঙ্গনা হেরাথ শিকার করেন পাঁচটি উইকেট।দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৫৬ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংস বেশি দূর গড়ায়নি। ২৭৯ রানে অল আউট হয় সফরকারীরা। কিন্তু দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কা এগিয়ে যায় ৪৪৯ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৩৮সামারাবীরা ১০২, চান্ডিমাল ৫৮ডি ল্যাং ৮১/৭, মরকেল ৬১/২দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬৮আমলা ৫৪, স্টেইন ২৯*ওলেগেদারা ৫২/৫, হেরাথ ৪৯/৪শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৭৯সাঙ্গাকারা ১০৮, চান্ডিমাল ৫৪স্টেইন ৭৩/৫দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৪১ভিলিয়ার্স ৬৯, আমলা ৫১হেরাথ ৭৯/৫টস: শ্রীলঙ্কাফল: শ্রীলঙ্কা ২০৮ রানে জয়ী।