দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরাতে দুই দলের চলমান সিরিজটা শেষ হবে ১৫ নভেম্বর। সেদিন দুবাইতে শেষ টি-টোয়েন্টিটা খেলে একসঙ্গেই কি জোহানেসবার্গের বিমানে চেপে বসছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান? ২০ নভেম্বর থেকেই যে দুই দলের ফিরতি সিরিজ! অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে পাকিস্তান।
হঠাৎ এই সিরিজের মূলে আছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে জটিলতা। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের খেলার কথা ছিল ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। কিন্তু ভারত সেটিকে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজে নামিয়ে এনেছে, যা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে। মাঝের সময়টা কাজে লাগাতেই ‘হঠাৎ’ এই সিরিজ। টি-টোয়েন্টি দুটি ২০ ও ২২ নভেম্বর। ওয়ানডে তিনটি ২৪, ২৭ ও ৩০ নভেম্বর। ওয়েবসাইট।