দক্ষিণ আফ্রিকায় 'বর্ণবাদ' কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের অধিকাংশই অশ্বেতাঙ্গ, সেটির প্রতিফলন জাতীয় দলেও দেখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা সরকার। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে একটি সমঝোতা চুক্তিও হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ)। সেই চুক্তি অনুসারে এবার সব কটি জাতীয় দলে ‘কোটা’ প্রথা চালু করতে যাচ্ছে সিএসএ। পর্যাপ্ত অশ্বেতাঙ্গ খেলোয়াড় দলে না থাকায় এই বছরের এপ্রিলেই সিএসএ-সহ দক্ষিণ আফ্রিকার তিনটি ফেডারেশনকে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হওয়ার লড়াই থেকেই নিষিদ্ধ করেছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সে সময় দলে ন্যূনতম ৬০ শতাংশ অশ্বেতাঙ্গ খেলোয়াড় রাখার কথা বলেছিল মন্ত্রণালয়, ক্রিকেটে ৫ শতাংশ কম ছিল। ক্রিকইনফো।