দক্ষিণ আমেরিকার ছোটদের সেরা ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চতুর্থবারের মতো দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। হ্যাটট্রিক করেছেন লুকাস। আর জোড়া গোল করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৯ গোল) নেইমার। দলের বাকি গোলটি করেছেন ড্যানিলো। এই জয় ব্রাজিলকে জায়গা করে দিয়েছে ২০১২ লন্ডন অলিম্পিকে। ৬ দলের চূড়ান্ত পর্বের পাঁচ ম্যাচের ৩টি জিতে ৯ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। তৃতীয় হয়েছে তারা। ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পরও ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। ওয়েবসাইট।