দক্ষিণ এশিয়ান বাস্কেটবল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান ‘থ্রি অন থ্রি’ বাস্কেটবল প্রতিযোগিতা। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নেবে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না। আধুনিক বাস্কেটবলে ভীষণ জনপ্রিয় ‘থ্রি অন থ্রি’ গেম। এতে প্রতিটি দলে চারজন করে খেলোয়াড় থাকলেও খেলতে পারেন তিনজন। খেলা হয় হাফকোর্টে, একটি মাত্র বাস্কেটে। দেশের সেরা চার খেলোয়াড় রাশেদুজ্জামান, মিঠুন বিশ্বাস, সোয়েব ও আকাশকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশের দল।
বরাবরের মতো এবারও বাস্কেটবলের আন্তর্জাতিক টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.), সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদসহ অন্যরা।