দক্ষিণ এশীয় আর্চারিতে বাংলাদেশের ৫ সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
দক্ষিণ এশীয় আর্চারিতে ৫ সোনা বাংলাদেশের। ছবি: প্রথম আলো
দক্ষিণ এশীয় আর্চারিতে ৫ সোনা বাংলাদেশের। ছবি: প্রথম আলো
• দক্ষিণ এশীয় আর্চারিতে বাংলাদেশের দাপট।
• আজ ৫ সোনা জিতেছে বাংলাদেশ।
• বিকেএসপিতে আয়োজিত হচ্ছে প্রতিযোগিতাটি।


বিকেএসপি থেকে দারুণ সুখবর দিয়েছেন বাংলাদেশের আর্চাররা। দক্ষিণ এশীয় আর্চারিতে আজ দলীয় ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে দেশের জন্য পাঁচটি সোনার পদক জিতেছেন তাঁরা। সকালে অনুষ্ঠিত হয়েছে আটটি ইভেন্ট।

রিকার্ভ পুরুষ ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের ইব্রাহিম শেখ রেজওয়ান। মূল লড়াইটা হয়েছে তাঁর বাংলাদেশেরই প্রতিযোগী রোমান সানার সঙ্গে। শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব রেজওয়ানেরই।

নারীদের কম্পাউন্ড ইভেন্টেও প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশের দুই প্রতিযোগী রোকসানা আকতার ও সুস্মিতা বণিকের মধ্যে। সোনা জিতেছেন রোকসানা।

মেয়েদের রিকার্ভ ইভেন্টে নাসরিন আকতার হেরে গেছেন ভারতের হিমানি মালিকের বিপক্ষে। তবে রিকার্ভ মিশ্রে ভারতের প্রতিযোগীকে হারিয়েই সোনা নিশ্চিত করেছেন বাংলাদেশের নাসরিন আকতার ও রোমান সানা।

দক্ষিণ এশীয় আর্চারিতে অংশগ্রহণকারী বাংলাদেশের দুই আর্চার। ছবি: প্রথম আলো
দক্ষিণ এশীয় আর্চারিতে অংশগ্রহণকারী বাংলাদেশের দুই আর্চার। ছবি: প্রথম আলো

দলগত মিশ্র কম্পাউন্ডে সোনা জিতেছেন বাংলাদেশের অসীম কুমার ও বন্যা আকতার। তাঁরা হারিয়েছেন ভারতের প্রতিযোগীদের।

পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টেও সোনা বাংলাদেশের। এই দলে ছিলেন এ কে এম মামুন, অসীম কুমার ও আশিকুজ্জামান অনয়।