দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকসে বাংলাদেশ তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দক্ষিণ এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকসে তৃতীয় স্থান অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিযোগিতার শেষ দিনে এসে বাংলাদেশকে একটি সোনা উপহার দেন কাজী সাইক সিজার। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এই তরুণ সোনা জেতেন প্যারালাল বার ইভেন্টে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতটি সোনা জয়ী উজবেকিস্তান। আর ছয়টি সোনা জয়ী ভারতের অবস্থান দ্বিতীয়। আজ শেষ দিনে একটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। পুরো প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন একটি সোনা, দুটি রুপা ও তিনটি ব্রোঞ্জ।