দক্ষিণ এশীয় ব্যাডমিন্টন ক্যাম্প ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম দক্ষিণ এশীয় ব্যাডমিন্টন ক্যাম্প হচ্ছে ঢাকায়। এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশনের আয়োজনে ক্যাম্পের তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।১৬ জন খেলোয়াড়কে নিয়ে কাল থেকে শুরু ক্যাম্প দুই ধাপে চলবে জুনের শেষ পর্যন্ত। তৃতীয় ধাপ হওয়ার কথা ডিসেম্বরে। প্রথম ধাপে বাংলাদেশের চারজন সিনিয়র ও ১০ জন জুনিয়র খেলোয়াড়ের সঙ্গে থাকছেন মালদ্বীপের দুজন খেলোয়াড়। পরের দুই ধাপে অন্য দেশের খেলোয়াড়েরাও থাকবেন। প্রথম পর্বের প্রধান কোচ মালয়েশিয়ান।এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশনের সুনজরে পড়া বাংলাদেশের ব্যাডমিন্টনের জন্য ভালো খবরই। এই খবর দিতে কাল ব্যাডমিন্টন ফেডারেশন সংবাদ সম্মেলন ডেকেছিল। এতে উঠে এসেছে সম্প্রতি বিকেএসপিতে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিও।