দনঞ্জয়ার পর কৌশল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনকোরা আর অপ্রথাগত ক্রিকেটারদের আচমকাই বিশ্বমঞ্চে উপস্থাপনে জুড়ি নেই শ্রীলঙ্কার। আকিলা দনঞ্জয়ার গল্পটা তো এখনো তরতাজা। ঘরোয়া ক্রিকেটে কোনো ম্যাচ না খেলা এক স্পিনারকে নেটে খেলে মুগ্ধ মাহেলা জয়াবর্ধনে। এসএলপিএলে নিজের দলে নেওয়ার পর ওই টিনএজ স্পিনারকে নেওয়া হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। সেই দনঞ্জয়া এবার ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। সঙ্গে আরেকটি চমক জাগানিয়া নাম—থারিন্ডু কৌশল! ঘরোয়া ক্রিকেটে কোনো সংস্করণেই না খেলা অফস্পিনার জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ওয়ানডে দলে।নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোট এই সিরিজের বাইরে রেখেছে অজন্তা মেন্ডিসকে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ, ঢুকেছেন অফস্পিনার সাচিত্রা সেনানায়েকে। বিশ্রাম দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গা ও মাহেলা জয়াবর্ধনেকে। গত পরশুই অ্যাঞ্জেলো ম্যাথুসকে টি-টোয়েন্টি অধিনায়ক আর মালিঙ্গাকে ডেপুটি ঘোষণা করা হয়েছে। কিউইদের বিপক্ষে ম্যাচটিতে এখন ম্যাথুসের ডেপুটি হবেন নুয়ান কুলাসেকারা। টি-টোয়েন্টিতে ফিরেছেন ওপেনার উপুল থারাঙ্গা। ওয়েবসাইট।দনঞ্জয়া আর কৌশল এখনো কোনো ঘরোয়া ওয়ানডেও খেলেননি। টি-টোয়েন্টির পারফরম্যান্সেই মূলত ওয়ানডেতে এলেন দনঞ্জয়া। অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে ঢুকলেন কৌশল। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১১ উইকেট পেয়েছিলেন গলের এই তরুণ।