প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না গ্রায়েম সোয়ানের। এর মধ্যেই আবার নামের পাশে বসল অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড। টেস্টে এক বছরে একই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার এখন তিনিই। ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২২৭ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার জিওফ লসন। এ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সোয়ান এখনই গুনেছেন ১২৭৪ রান, আজ তো আরও কিছু রান দিতে হবেই! সব মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি ২১১৪ রান দেওয়ার রেকর্ড শেন ওয়ার্নের, ২০০৫ সালে। তবে এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছিলেন ওয়ার্ন সে বছর।