দর্শক ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড যেমন ভেঙে যায়, প্রতিজ্ঞাও তেমনি ভঙ্গ হয়৷ নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইব্রাহিমোভিচও বুঝিয়ে দিলেন সেটাই। গত নভেম্বরে প্লে-অফে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয় সুইডেনের। হতাশা-আক্ষেপ নিয়ে পরে ইব্রাহিমোভিচই বলেছিলেন যে বিশ্বকাপে তিনি খেলছেন না, সেই বিশ্বকাপের খেলা দেখাটা অনর্থক। তিনি বিশ্বকাপের খেলা দেখবেন না, ‘একটা ব্যাপার নিশ্চিত, আমাকে ছাড়া বিশ্বকাপ দেখার কিছু নেই।’ কিন্তু আট মাস আগে দেওয়া প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে গিয়ে পিএসজির সুইডিশ স্ট্রাইকার শুধু ব্রাজিলেই উড়ে যাননি, ছুটছেন এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে। গত বুধবার মারাকানায় স্পেন-চিলি ম্যাচটি সরাসরি গ্যালারিতে বসে দেখেছেন ইব্রাহিমোভিচ। পরশু সাও পাওলোতে ইংল্যান্ড-উরুগুয়ের ম্যাচেও গ্যালারিতে তাঁর খোঁজ পেল ক্যামেরা। আরও অনেকবারই গ্যালারিতে দেখা যাবে দর্শক ইব্রাহিমোভিচকে! রয়টার্স।