দর্শক টানতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে গ্যাবার পিচে দিবারাত্রির টেস্ট, তার ওপর খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দর্শক-আগ্রহের জন্য আর কী চাই! তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্মকর্তাদের মনে হয়েছে, আরও কিছু লাগবে দর্শক টানতে। সেটি কী? সুইমিংপুল! দর্শকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতায় ‘অন্য মাত্রা যোগ করতে ব্রিসবেনের গ্যালারিতে সুইমিংপুল রাখা হচ্ছে। সবই অবশ্য প্রচণ্ড গরম থেকে দর্শকদের মুক্তি দিতে। পুলের পাশে দুটি ডেক থাকবে, যেখানে টেবিল থাকবে, মাথার ওপর ছায়া থাকবে। সঙ্গে ২২ গজের ক্রিকেট উৎসব তো চলবেই। মানে, মোটামুটি দর্শকদের পার্টি করার সব ব্যবস্থাই রাখছে সিএ। এ জন্য দর্শক সাঁতারের পোশাকে এলেও আপত্তি নেই। তা কারা পাবেন এই টিকিট? সেটি নির্ধারিত হবে লটারিতে। ডেইলি টাইমস।