প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি-কিক নেবেন টটেনহাম মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। মানবদেয়াল হয়েছে। তার ওপাশে প্রস্তুত ওয়েস্ট হাম গোলরক্ষক আদ্রিয়ানও। কিন্তু একি! এরিকসনের বদলে দৌড়ে এসে ফ্রি-কিক নিলেন এক দর্শক। নিরাপত্তাপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে যেন মাঠে ঢুকে পড়েছিলেন, এক দৌড়ে এসে নিয়ে নিলেন ফ্রি-কিকটাও! ঘটনাটি পরশু আপটন পার্কে, ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম-ওয়েস্ট হাম ম্যাচে। মজার এই কাণ্ডে মাঠজুড়ে হলো হাসাহাসি। রসিক সেই দর্শকের মতো রসিকতায় কম যান না আদ্রিয়ানও। ফ্রি-কিকটা তিনিই ঠেকিয়ে দিয়েছেন ঝাঁপিয়ে পড়ে, একেবারে আসল খেলার মতো। মজা করার এই মাশুলটা অবশ্য দিতে হয়েছে সেই দর্শককে। মাঠে অনধিকার প্রবেশের দায়ে পুলিশ আটক করেছে তাঁকে। বেচারা এখন ইস্ট লন্ডনের থানায় বন্দী! এএফপি।