দর্শক যখন শক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেনা পরিবেশ, চেনা দর্শক৷ নিজেদের মাঠে বিশ্বকাপ বলেই ব্রাজিলে আশার ফানুস আকাশ ছুঁতে চাইছে। কিন্তু ঘরের মাঠের দর্শকেরা কখনো কখনো তো বাড়তি চাপও হয়ে দাঁড়ায়। দল যখন ভালো খেলে না, সমর্থকেরা তখন দুয়ো দিতেও দ্বিধা করে না। রিও ডি জেনিরো, সাও পাওলোতে এ অভিজ্ঞতা আগেই হয়েছে নেইমারদের। কিন্তু চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান সে রকম মনে করেন না, ‘আমার মনে হয় নিজেদের মাঠে খেলাটা ব্রাজিলের জন্য বাড়তি সুবিধা। কনফেডারেশনস কাপে যেমন পেয়েছিলাম, এবারও ভক্ত ও পরিবারের তেমন প্রেরণাদায়ী সমর্থন পাব।’ চাপটা তাই উল্টো দিকেই দেখছেন উইলিয়ান, ‘আমার মনে হয় চাপ আমাদের প্রতিপক্ষদের ওপরেই থাকবে। বিশাল দর্শকের সমর্থনপুষ্ট ব্রাজিলের সঙ্গে খেলতে হবে ওদের।’ রয়টার্স।