দর্শকইগুয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তাঘাটে, শপিংমলে তাঁকে দেখলেই অনেক ভক্ত ছুটে আসেন সেলফি তুলতে। কিন্তু টমি হাস নিজে সেলফি তুলছেন এক ‘দর্শকে’র সঙ্গে, তা-ও ম্যাচ চলার সময়েই, এমনটা কখনো হয়েছে? জার্মান টেনিস তারকার কী দোষ, এমন দর্শক তো প্রতিদিন আসে না। বিশেষ এই দর্শক হচ্ছে একটা ইগুয়ানা! পরশু মায়ামি ওপেনের প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের জিরি ভেসিলির সঙ্গে খেলছিলেন হাস। ম্যাচ ১-১ সেটে সমতায়, এমন সময় মাঠে ঢুকে পড়ে গুইসাপজাতীয় এই প্রাণী। ঢুকেই সোজা উঠে পড়ে স্কোরবোর্ডের ওপর। ভাবখানা এমন, খেলা যখন দেখবই, সবচেয়ে ভালো আসনে বসেই দেখি। তাই ইগুয়ানাটির আগমনে আট মিনিট বন্ধ থাকে খেলা। এর মধ্যেই হাস সেলফি তোলার সুযোগটা লুফে নেন। ডেইলি মেইল।