দর্শকহীন ইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই-তিন রাত ঘুমহীন কাটিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা। অসহনীয় ভিড়, ধাক্কা, পুলিশের লাঠি-গুঁতো খেয়ে অবশেষে সেই স্বপ্নের টিকিট! অবর্ণনীয় কষ্টের পরও অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। না পাওয়ার বেদনা বুকে চেপে। বিশ্বকাপের টিকিট নিয়ে এ চিত্র দেখা গেছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা তিন দেশেই।এ তো পুরোনো খবর। নতুন করে এসব বলার কারণ কী! কারণ আছে, শত চেষ্টা করেও যে বিশ্বকাপের টিকিট বিক্রি করতে পারেনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)! কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে সিএবির ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে জানিয়েছে, কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় তিনটি ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র দুই হাজার ৪০০ টিকিট! অথচ প্রতি ম্যাচে ৯০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম। নতুন চেহারায় এর ধারণক্ষমতা কমিয়ে ৬৫ হাজারে নামিয়ে আনা হয়েছে।দর্শকদের অনাগ্রহের কথা স্বীকার করে সিএবির কোষাধ্যক্ষ সুবীর গাঙ্গুলি বলেন, ‘এ পর্যন্ত ২৪ লাখ ৮৯ হাজার রুপি মূল্যের টিকিট বিক্রি করেছি আমরা।’ ইডেনে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে অবস্থান ভেদে ১০০০ ও ৭০০ রুপি। সুবীর গাঙ্গুলির বক্তব্য সত্যি হলে এই হিসেবে বিক্রি হওয়া টিকিটসংখ্যা ২৫০০-এর বেশি হওয়ার কথা নয়।দর্শক-শূন্যতার মধ্য দিয়েই কাল মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ইডেনে প্রথম ম্যাচ। মাঠে লড়বে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। স্বাভাবিকভাবে নিষ্পন্ন হবে ম্যাচের ভাগ্য। কিন্তু থাকবে না শুধু ক্রিকেটের প্রাণ দর্শকেরা! ওয়েবসাইট।