দর্শকহীন স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ভারতের বড় একটা দুর্বলতার জায়গা টিকিট বিক্রি। টুর্নামেন্টের শুরু থেকেই টিকিট ব্যবস্থাপনায় গড়িমসির জন্য বেশ সমালোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। সমালোচনার ঝাঁজ হয়তো কমে আসছিল, তবে এরই মধ্যে গত মঙ্গলবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ভিসিএ) যে কাণ্ড করল, সেটি ‘অব্যবস্থাপনা’র একটা আদর্শ উদাহরণ হয়ে থাকবে। আগামী বিশ্বকাপগুলোয় ‘কী কী করা যাবে না’ তালিকায় নিশ্চিতভাবেই রাখা যাবে অ্যাসোসিয়েশনটির এই হেঁয়ালি। জিম্বাবুয়ে-হংকং ও আফগানিস্তান-স্কটল্যান্ডের ম্যাচ ছিল সেদিন নাগপুরের জামথা শহরের এই স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ দুটির টিকিট ছাড়ার ঘোষণা দেওয়ার কথা বেমালুম ভুলে গেল ভিসিএ! শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে করতে কোনো ওয়েবসাইটে বা দেশীয় বড় পত্রিকায়ও টিকিটের ব্যাপারে তথ্য দেয়নি অ্যাসোসিয়েশনটি। ফলে যা হওয়ার তা-ই হলো, যে অল্প কজন দর্শকও আগ্রহী ছিলেন ক্রিকেট দেখতে, তাঁরাও টিকিট পাননি। ম্যাচ হলো প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামে! জি নিউজ।