দর্শকেরগোলেড্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন কল্পলোকের গল্পকেও হার মানায়। কী ভাগ্য নিয়েই না সেদিন হন্ডুরান লিগের ম্যাচটি খেলতে নেমেছিল অলিম্পিয়া। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মোতাগুয়ার সঙ্গে ম্যাচটি ড্র করেছে তারা মাঠে ঢোকা পড়া এক দর্শকের গোলে! ম্যাচে তখন যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলছিল। ঘরের মাঠে ২-১ গোলে পিছিয়ে ছিল অলিম্পিয়া। গোছানো একটি আক্রমণ থেকে বক্সের মধ্যে বলও পেয়ে গিয়েছিলেন অলিম্পয়ার স্ট্রাইকার রজার রোজাস। ঠিক সেই সময়ে বক্সের অন্য প্রান্তে আরেকটি বল নিয়ে ঢুকে পড়ে এক আগন্তুক। বলটি জালেও পাঠান মাঠে নেমে পড়া সেই দর্শক। রেফারিও গোলের লম্বা বাঁশি বাজিয়ে দেন। মোটাগুয়ার খেলোয়াড়দের প্রবল আপত্তির মুখে রেফারি ছিলেন অটল। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক অলিম্পিয়া। ফোরফোর টু