দল আছে, অধিনায়ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজের টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হল, দল ঘোষণা করা হলেও শ্রীলঙ্কা ক্রিকেট এখনো দলের অধিনায়কের নাম চূড়ান্ত করেনি বা ঘোষণা করেনি। অথচ কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দরের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিলকরত্নে দিলশান।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিনটি টেস্ট ম্যাচও রয়েছে। তবে টেস্ট দল এখনো ঘোষণা করেননি শ্রীলঙ্কান নির্বাচকেরা। সেটা কয়েকদিনের মধ্যেই ঘোষিত হবে। তবে বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারার কাছ থেকে দায়িত্ব নেওয়া দিলশানের নাম কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের অধিনায়ক হিসেবে এখনো ঘোষিত হলো না—সেটা একটা রহস্যই। দলে জায়গা হয়নি ডোপ পাপের দায়ে অভিযুক্ত উপুল থারাঙ্গারও।এই সিরিজের দলে নতুন মুখ বলতে কেবল সচিত্রা সেনানায়েকে।শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চামারা কাপুগেদারা, জীবন মেন্ডিস. চামারা সিলভা, দীনেশ চান্দিমাল, দীমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, দাম্মিকা প্রসাদ, নুয়ান কুলাসেকেরা, ইসুরু উদানা, সুরাজ রনদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ, মালিঙ্গা বান্দারা, সচিত্র সেনানায়েকে।