দল ঘোষণার আগে হাসির চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরার চোট আর সময় পেল না! এল কিনা একেবারে বিশ্বকাপের দল ঘোষণার আগে। মাইক হাসির এমন মনে হওয়াই স্বাভাবিক। পরশু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হাসি। ম্যাচ শেষে ওয়াটসন অবশ্য বলেছিলেন চোটটা গুরুতর কিছু নয়। তবে ডাক্তারি পরীক্ষা জানাচ্ছে, চোটের যে অবস্থা তাতে এক মাসও মাঠের বাইরে থাকতে হতে পারে হাসিকে। ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ৬ ম্যাচ খেলতে না-পারা তো একরকম নিশ্চিতই। বিশ্বকাপ নিয়েও একটা সংশয় তো উঁকি দিতেই পারে কারও মনে। এএফপি।