দল ছোট করে আনলেন রুবচিচ
কুয়েতের বিপক্ষে দুটি ম্যাচের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ছোট করে এনেছেন কোচ রবার্ট রুবচিচ। ২৮ জনের দল থেকে বাদ দিয়েছেন পাঁচজনকে। বয়সের সীমাবদ্ধতায় এশিয়ান গেমসে খেলা মাত্র চারজন খেলোয়াড়কে রাখতে পেরেছেন তালিকায়। সর্বোচ্চ ছয়জন আবাহনীর, শেখ রাসেলের পাঁচ, মুক্তিযোদ্ধার চার, শেখ জামালের তিন, মোহামেডানের একজন করে খেলোয়াড় আছেন। প্রাক-অলিম্পিকে কুয়েতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। ১৮ জন খেলোয়াড় নেওয়া হবে এই সফরে। ফিরতি ম্যাচ ৯ মার্চ, ঢাকায়। ২৩ জনের দল: মোহাম্মদ নেহাল, সহিদুল আলম, মিতুল হাসান, ইয়ামিন মুন্না, আলমগীর রানা, শাখাওয়াত রনি, সৈকত ভৌমিক, হাবিবুর রহমান (সোহাগ), চৌম্রিন রাখাইন, আশরাফ মাহমুদ (লিংকন), মোহাম্মদ ইউসুফ, উত্তম বণিক, নাঈমুর রহমান (শাহেদ), মাহফুজুর রহমান, মোনায়েম খান (রাজু), শফিকুল ইসলাম (বিপুল), জামাল হোসেন, মিন্টু শেখ, তৌহিদুল আলম (সবুজ), শাহেদুর রহমান (শাহেদ), শওকত রাসেল, তৌহিদুল ইসলাম, মিঠুন চৌধুরী। দলনেতা: কাজী নাবিল আহমেদ। ম্যানেজার: আমিরুল ইসলাম (বাবু)।