দল নির্বাচনে টেকনিক্যাল কমিটি থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচকদের দেওয়া দলকে বারবারই প্রশ্নবিদ্ধ করছে বিসিবির টেকনিক্যাল কমিটির হস্তক্ষেপ। জিম্বাবুয়ে সিরিজের দল দেওয়ার পর প্রধান নির্বাচক আকরাম খানও দাবি তুলেছেন এই হস্তক্ষেপ থেকে তাঁদের মুক্তি দেওয়ার। অবশেষে তাই হলো। পরশু সিলেটের অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে দল নির্বাচনের আগে-পরে টেকনিক্যাল কমিটির কোনো ভূমিকা থাকবে না।বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল বলেছেন, ‘কার্যপরিধি অনুযায়ী দল নির্বাচনে টেকনিক্যাল কমিটির ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তার পরও যখন বারবার অভিযোগটা আসছে, এখন থেকে দল নির্বাচন-সংক্রান্ত সবকিছু ক্রিকেট পরিচালনা কমিটির সঙ্গে আলাপ করেই করবেন নির্বাচকেরা। এতে টেকনিক্যাল কমিটির কোনো ভূমিকা থাকবে না।’সভায় জাতীয় দল, ‘এ’ দল এবং একাডেমি দল নিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সীমিত ওভারের একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তিন দল প্রত্যেকের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ভিভাব সিংকে জাতীয় দলের ফিজিও নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে।