প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো টুর্নামেন্টে দল ব্যর্থ হলে কী দেখা যায়? ব্যর্থতা নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয় প্রথম। সেই অনুযায়ী হতে পারে কোচিং স্টাফ ছাঁটাই, শাস্তি হতে পারে খেলোয়াড়দেরও। তাই বলে একটা পুরো দলকে ছাঁটাই? এই অভাবিত কাজটিই করেছে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (এনসিএফ)। আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম স্তরে খেলে নাইজেরিয়া। গত মে মাসে এক টুর্নামেন্টে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল তারা। টুর্নামেন্টের জন্য দুই মাস ধরে ক্যাম্প করে ৪০ খেলোয়াড়ের মধ্যে সেরা ১৪ জনকে বাছাই করেছিল এনসিএফ। বেতন-ভাতাও দিয়ে দেওয়া হয়েছিল আগেই। তারপরও এই ব্যর্থতা? সহ্য করেনি এনসিএফ। কাল সংবাদ সম্মেলনে এনসিএফের সভাপতি এমেকা ওনিয়ামা ঘোষণা করলেন, ‘অনেক হয়েছে, আর নয়! কোচসুদ্ধ পুরো দলই বরখাস্ত।’