দলকে জেতালেন মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) কাল জ্বলে উঠেছিল মুশফিকুর রহিমের ব্যাট। তাঁর দারুণ ব্যাটিংয়ে নাগেনাহিরা (১৫১/৪) ৬ উইকেটে হারিয়েছে বাসনাহিরাকে (১৪৬/১০)। এক ওভার বাকি থাকতেই ছয় মেরে দলকে জিতিয়ে দেন মুশফিকুর। ৩৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। চার ৪টি, ছয় ১টি।দিনটা অবশ্য ভালো যায়নি অপরাজিত ৯৩ রান করে টুর্নামেন্টে দারুণ সূচনা করা তামিম ইকবালের। কাল পালেকেল্লেতে উভার বিপক্ষে ৩ বল খেলে তামিম আউট হয়েছেন শূন্য রানে। প্রথম ওভারেই তাঁর বিদায় অবশ্য দলের জয়ে প্রভাব ফেলেনি। তামিমের দল ওয়াইয়াম্বা (১৪৭/৯) ২০ রানে হারিয়েছে উভাকে (১২৭)। তথ্যসূত্র: ক্রিকইনফো।