প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় লিগের ওয়ানডে টুর্নামেন্টের মধ্যেই আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। দুই দিন ধরে দলবদল চলবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দ্বিতীয় তলায় সিসিডিএম কার্যালয়ে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দলবদলের কাজ চলবে। বিসিবির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগ।