দলসহ টিকে গেলেন স্যামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নটা তাঁর সঙ্গী নেতৃত্ব পাওয়ার দিন থেকেই। একাদশেই যাঁর জায়গা নিশ্চিত নয়, তিনি কেন অধিনায়ক? গত তিন বছরে বারবার উঠেছে এই প্রশ্ন। শচীন টেন্ডুলকারের বিদায়ী সিরিজে তাঁর নিজের ও দলের বাজে পারফরম্যান্সের পর আরও উচ্চকিত সেই প্রশ্ন। প্রথম টেস্ট তিন দিনে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, পরেরটি সোয়া দুই দিনে। চার ইনিংসে তিনি করেছেন ২৫ রান, উইকেট নেই একটিও। তার পরও টিকে গেলেন ড্যারেন স্যামি। এর চেয়েও বিস্ময়কর, টিকে গেছেন দলের সবাই! নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিচ্ছেন স্যামি। আর ভারত সফরের দলটিই যাচ্ছে নিউজিল্যান্ডে! ৩ ডিসেম্বর ডানেডিন টেস্ট দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েবসাইট।